‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে ফিরে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবক এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধি।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তাই প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
অন্য বক্তারা তাদের আলোচনায় প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রবীণদের সামাজিক নিরাপত্তা, সুস্থতা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল, শক্তিশালী ও টেকসই করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাণিজ্য…
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হটিয়ে হারিয়ে যাওয়া ভূখণ্ড পুনর্দখলে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের…
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া কুশাইকুড়া সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় স্থানীয় তিন হাজার মানুষ চরম…
পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমিদা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি উজ্জ্বলকারী এবং সবচেয়ে বড় সম্পদ…
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে রেল খাতকে লোকসান থেকে লাভজনক করতে যাত্রীবাহী ক্যারেজের…
নীলফামারীর কিশোরগঞ্জে সরকার নির্ধারিত হিমাগার ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন চাষিরা। বাজারে আলুর…
This website uses cookies.