টঙ্গীর জামাই বাজার এলাকায় তুরাগ নদে মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রেলওয়ে ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই শিশু হলো আরিচপুর এলাকার শাহজাহানের ছেলে আবির হোসেন ইউনুস (১০) এবং তার সহপাঠী নিরব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে শিশু দুটি তুরাগ নদে মাছ ধরতে গিয়েছিল। একপর্যায়ে তারা নদীর পানিতে নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার রাত পর্যন্ত নদে তল্লাশি চালায়। তবে নিখোঁজ দুই শিশুর সন্ধান না পাওয়ায় মধ্যরাতে অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস পুনরায় উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, বৃহস্পতিবার সকাল থেকে আবারও তুরাগ নদে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ডুবুরি দলের সদস্যরা নদীর সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি করছেন।
সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধীদের পদযাত্রায় অংশ নিয়ে রাহুল গান্ধী সংবিধান ও গণতন্ত্রের 'হত্যাকারীদের' বিরুদ্ধে সবাইকে…
দেশে রক্তদানের উপযুক্ত বয়সসীমার বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতার অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতায়…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা তীব্রতর হওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কঠোর নিরাপত্তাবেষ্টিত ও বাংকার…
টাঙ্গাইলের মধুপুরে ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চার…
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে…
নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন প্রবাসী বাংলাদেশির দ্বারা হেনস্থার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক…
This website uses cookies.