Header Premium (728×90)

Categories: সারাদেশ

মুলাদীতে কেক কাটার মামলায় যুবলীগের ৩ নেতা কারাগারে

বরিশালের মুলাদীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা মামলায় তিন যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো যুবলীগ নেতারা হলেন—মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি স্থানে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছিল। এই ঘটনার জেরে ওইদিন রাতেই মুলাদী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, মামলার তিন আসামি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। কিন্তু বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নড়াইলে মাদক নিয়ে বিরোধে পাঁচ মামলার আসামি কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যা নামে এক ব্যক্তিকে…

6 minutes ago

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ শৈশব…

9 minutes ago

নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১

নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে মোঃ জাহাঙ্গীর…

11 minutes ago

জাহাজ শিল্পের জটিলতা কমাতে দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও নির্মাণ শিল্পের বিদ্যমান জটিলতা সহজ করার…

16 minutes ago

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা কঠিন, জানালেন তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসার বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে সরকারের জন্য গ্রহণ করা কঠিন বলে মন্তব্য…

18 minutes ago

রাঙামাটিতে হাসিনা বেগম হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

রাঙামাটির কাপ্তাইয়ে চাঞ্চল্যকর হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড…

19 minutes ago

This website uses cookies.