ডাকসু ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন যে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা আয়োজিত এক ছাত্র গণজমায়েতে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবু সাদিক কায়েম বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছিল। কিন্তু নির্বাচনের পর সরকার সেই জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। তিনি চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও টেন্ডারবাজি বন্ধ না হওয়া এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ গ্যাস, বিদ্যুৎ ও পানির তীব্র সংকট নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেন।
তিনি আরও অভিযোগ করেন যে, শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দলীয়করণ এবং বিশ্ববিদ্যালয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। ডাকসুর কার্যক্রমের প্রসঙ্গে তিনি জানান, তারা এক বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধের ষড়যন্ত্র চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি অভিযোগ করেন যে, ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি রাষ্ট্রের সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার না করারও অভিযোগ তোলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে এই গণজমায়েতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনটি মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন…
সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার। আগামী ১৫ অক্টোবরের…
দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে ১,৪৯৮টি আকর্ষণকে নিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন…
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের নির্বাচন বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই…
সাংবাদিক ইউনিয়ন যশোরে আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগ দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল…
This website uses cookies.