Header Premium (728×90)

Categories: সারাদেশ

ধামরাইয়ে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মহিলা দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ের টুলিভিটা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানারোডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। এতে ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার আহমেদ, সাভার উপজেলা মহিলা দলের সভাপতি আইশা আক্তার নুপুর, আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোসনা, ধামরাই উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপা চৌধুরী, ঢাকা জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর ইসলাম রনি ও সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা আহমেদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাস হয়েছে। এর আগে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন। তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে এবং সরকারের প্রতিটি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালিত হবে।

সুলতানা আহমেদ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের অপপ্রচারের বিষয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশে মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাজনীতিতে যতিচিহ্ন নেই, কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের?

রাজনীতিতে যতিচিহ্ন নেই, এই আপ্তবাক্য স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সংকটাপন্ন রাজনৈতিক অবস্থা ও ভবিষ্যতের…

3 minutes ago

টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল…

10 minutes ago

সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর কবলে ৪ জেলে, নৌকা ও মালামাল লুট

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অস্ত্রের মুখে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু মজনু বাহিনী। এ সময়…

17 minutes ago

ফেসবুক ও সংবাদপত্রে মিথ্যাচার ঠেকাতে সজাগ থাকার তাগিদ ড. মঈন খানের

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার করে একটি মহলের মিথ্যাচার ও ধোঁকাবাজি প্রতিরোধে সবাইকে সজাগ থাকার…

20 minutes ago

নয়াদিল্লির ছায়া কাটিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে বাংলাদেশ

দীর্ঘদিন নয়াদিল্লিমুখী পররাষ্ট্রনীতির পর বাংলাদেশ এখন তার কূটনৈতিক পরিসর বিস্তৃত করছে। পাকিস্তান, চীন ও তুরস্কের…

24 minutes ago

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের…

38 minutes ago

This website uses cookies.