Header Premium (728×90)

Categories: সারাদেশ

ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে হবে: মোনায়েম মুন্না

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। শুক্রবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না অভিযোগ করেন, ‘খুনি শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসর ও গুপ্তরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’ তিনি সিলেটের রাজপথে অতীতের মতো সোচ্চার ভূমিকা পালন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

মুন্না আরও বলেন, ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শত্রুরা বাংলাদেশের ভালো চায় না। দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তারেক রহমানের সরকারের হাতকে শক্তিশালী করতে হবে।’ তিনি জুলাই-আগস্টের আন্দোলন এবং ১৭ বছরের ‘গণহত্যার’ দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এছাড়া সিলেটের কৃতী সন্তান এম ইলিয়াস আলীসহ গুম হওয়া রাজনৈতিক নেতাকর্মীদের বিচারের দাবিও তিনি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ। সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলের রাব্বী আহসান। সমাবেশ শেষে আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে নেতাকর্মীরা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

এশিয়ান গেমসে পদক জিতলে আরচারদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদক জয়ী বাংলাদেশি আরচারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ফেডারেশন। স্বর্ণের জন্য…

1 minute ago

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৬…

9 minutes ago

সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে আবারও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে পরিশোধনকারী কোম্পানিগুলোর…

14 minutes ago

বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…

18 minutes ago

অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায়

অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…

22 minutes ago

জায়েদের সহায়তার টাকা কেন নিলেন না অভিনেতা রিফাত চৌধুরী

শারীরিক অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। চিকিৎসার অর্থ…

30 minutes ago

This website uses cookies.