Header Premium (728×90)

Categories: সারাদেশ

শরণখোলায় চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় অ্যালুমিনিয়াম ফসফাইডের ট্যাবলেট খেয়ে মনিকা রাণী (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর দুইটার দিকে ঘরে থাকা চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন মনিকা। তাকে ঘরের ভেতর ছটফট করতে দেখে স্বজনেরা দ্রুত উদ্ধার করে প্রায় ১২ কিলোমিটার দূরের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আমির হোসেন জানান, মনিকাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ওয়াশ করার সময় তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজ নির্বাচনি এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং বিএনপি সরকারের গত সাত মাসের উন্নয়নমূলক কর্মকাণ্ড…

34 minutes ago

পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ

পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী…

35 minutes ago

১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয়

অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে পরাজিত হলো লিভারপুল। ম্যাচের ৬২ মিনিটে গ্রাভেনবারখ লাল কার্ড…

45 minutes ago

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…

1 hour ago

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…

1 hour ago

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…

1 hour ago

This website uses cookies.