Header Premium (728×90)

Categories: সারাদেশ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে চার জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুন্দরবনের নটাবেঁকী এলাকার রায়মঙ্গল নদীর সাইটখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার বোশখালী গ্রামের মো. আল আমিন মোল্যা, পার্শ্বেমারী গ্রামের মো. মোমিনুল ইসলাম, মো. কবিজুল এবং ছুরাত জামাল গাজী। বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম সাতক্ষীরা-১-এর কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বন বিভাগ তাদের কাছ থেকে প্রায় ১৫০ কেজি সাদা মাছ, একটি ডিঙি নৌকা, একটি পাটা, দাঁড়-বৈঠা এবং করাতসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ভারত থেকে ফেরার পথে দুর্গাপুর সীমান্তে আটক ৩ যুবক

ভারতে রাজমিস্ত্রির কাজ শেষে অবৈধভাবে দেশে ফেরার পথে নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত থেকে তিনজনকে আটক করেছে…

13 minutes ago

ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, অর্ডার বন্ধের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের

চট্টগ্রামে অতিরিক্ত কমিশন ও হিসাবের অস্বচ্ছতার অভিযোগে ফুডপান্ডাকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।…

23 minutes ago

ডিজাইনার অভিষেকের শারদীয় ‘শারদ অর্পণ’ কালেকশনে মডেল জয়া আহসান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলকাতার উদীয়মান ফ্যাশন ডিজাইনার অভিষেক নাইয়ার নতুন সংগ্রহ ‘শারদ অর্পণ’-এ মডেল হয়েছেন…

34 minutes ago

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের গোডাউন লুট ও দখলের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গোডাউন ভেঙে প্রায় ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী…

43 minutes ago

রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ১২, কার্যক্রম স্থগিত

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত…

47 minutes ago

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ও পরীক্ষা স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে…

57 minutes ago

This website uses cookies.