নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর সোনাময়ী এলাকায় ট্রলার ডুবে রায়েশা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য নিখোঁজ রয়েছেন। নিহত রায়েশা বেগম ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তার মরদেহ উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলালউদ্দিন (৫৪), তার ছেলে সজিব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) এবং ছেলে সামিন হোসেন (৫)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের তথ্য অনুযায়ী, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে ১৩ জন আত্মীয়-স্বজন বিয়ের বাজার, দুটি গরু ও একটি খাসি নিয়ে ট্রলারযোগে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কাছে পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার আধা ঘণ্টা পর রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হলেও বাকি চারজন এখনো নিখোঁজ রয়েছেন। নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, আত্মীয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যেই তারা রওনা হয়েছিলেন, কিন্তু ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছেন। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও সন্ধ্যা নেমে আসায় এবং নদীতে অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। শুক্রবার সকাল থেকে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করবেন। বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শাহ কামাল এবং সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৪১৩তম পরিচালনা পর্ষদ সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
জনপ্রিয় সিরিজ 'শেমলেস'-এর ফিওনা চরিত্রে অভিনয়ের সময় নগ্ন দৃশ্যে কাজ করার প্রভাব নিজের বাস্তব জীবনে…
বিরাট কোহলির ১৫ হাজার আন্তর্জাতিক রান এবং ৫৫তম সেঞ্চুরির দিনে শুভমান গিলের আরেকটি শতকে ভর…
সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ও অধ্যাপক…
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।…
This website uses cookies.