Header Premium (728×90)

Categories: সারাদেশ

সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গুরুদাসপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বাদী নাজিরপুর ডোবারপাড় এলাকার বাসিন্দা শাহা জামাল। এই মামলায় নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়েছে।

চেয়ারম্যান আইয়ুব আলীর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে তিনি কাউন্সিল শেষে উপজেলা সদরে গিয়েছিলেন। পরে এলাকায় মহিষ চুরির মামলার বিষয়ে খোঁজ নিতে তিনি নিজেই থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ তাকে আটক দেখায়। পরিবারের অভিযোগ, গত দুই বছর ধরে তিনি কোনো দলীয় কার্যক্রমে অংশ নেননি এবং জনপ্রিয়তার কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। তারা প্রশাসনের কাছে এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.