মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি অবৈধ হারবাল ঔষধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা ওয়াসা রোড সংলগ্ন আবুল কাশেমের মালিকানাধীন পাঁচতলা ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। এ সময় মুন্সীগঞ্জ জেলা ড্রাগ সুপার মো. রুবেলসহ এসআরবি এবং শ্রীনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে 'অর্গানিক প্রোডাক্ট' নামের ওই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানায় প্রস্তুতকৃত প্রায় ২ লাখ টাকা মূল্যের ভেজাল ঔষধ ধ্বংস করা হয়। অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
কারখানার মালিক ইমদাদুল (৪৫), যিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছাতিয়ানি গ্রামের মৃত আ. হকের ছেলে, গত ৯ মাস ধরে ওই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভেজাল হারবাল ও যৌন উত্তেজক ঔষধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
This website uses cookies.