Header Premium (728×90)

Categories: সারাদেশ

শ্রীমঙ্গলে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হয়েছেন নির্বাচন অফিসের এক কর্মচারী। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আওতাধীন গুটিবাড়ী মোংলামবস্তি চা-বাগান সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। বিজিবি সূত্র জানিয়েছে, সুশান্ত ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিকভাবে নির্বাচন অফিসে কর্মরত আছেন এবং বর্তমানে সুনামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, সুশান্ত প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে তিনি একটি হোটেলে ওঠেন। এরপর এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা করেন।

আটকের সময় তার কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ধরনের ছয়টি পরিচয়পত্র, দাপ্তরিক সিল এবং কিছু ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধার করা এসব নথিপত্র ও ডিজিটাল তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

21 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

37 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

45 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

48 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

50 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.