গাজীপুরের কাপাসিয়ায় জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ দৈনিক প্রতিবেদন অনুযায়ী, ১২ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে মোট ৩৬৩ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা পরীক্ষার বিপরীতে প্রায় ২০ দশমিক ৪ শতাংশ। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ২৩ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, সংক্রমণের হার শেষ দুই দিনে আরও বেড়েছে। ১৭ সেপ্টেম্বর ৫৪ জনের পরীক্ষায় ১২ জন এবং ১৮ সেপ্টেম্বর ৮২ জনের পরীক্ষায় ১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। অর্থাৎ, শেষ দুই দিনে ১৩৬টি পরীক্ষায় ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যেখানে সংক্রমণের হার প্রায় ১৯ দশমিক ১ শতাংশ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে জ্বরের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। দরদরিয়া গ্রামের রবিন আহমেদ ১৮ দিন ধরে জ্বরে ভুগছেন। এছাড়া আড়াল গ্রামের রমজান দুই দিন জ্বরে ভোগার পর হাসপাতালে ভর্তি হন। বীর উজলী গ্রামের রইস উদ্দিন পাঁচ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। উত্তর খামের গ্রামের কামাল হোসেন জানান, হঠাৎ জ্বর আসার পর হাসপাতালে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। বীর উজলী এলাকার শিক্ষার্থী আনাছও পাঁচ-ছয় দিন জ্বরে ভোগার পর ডেঙ্গু শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। তরগাঁওয়ের যোবায়ের হোসেন জ্বরের সঙ্গে পেটব্যথার উপসর্গ জানিয়েছেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, আগের তুলনায় জ্বরের প্রকোপ ও ডেঙ্গু রোগীর সংখ্যা উভয়ই বেড়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই। তবে সরকারি হিসাবের বাইরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্য সমন্বয় করলে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে আরও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.