ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত চলা এই পৃথক অভিযানে বিজিবি-৬০ ব্যাটালিয়নের টহল দলগুলো এসব পণ্য উদ্ধার করে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা সীমান্ত এলাকায় এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত পণ্যের তালিকায় রয়েছে ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি, সেভেন অয়েল, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, কিসমিস, চকলেট, ধনিয়া বীজ, লাল শাকের বীজ, গরু, মদ, গাঁজা, ইস্কাফ সিরাপ এবং মোটরসাইকেল। উদ্ধার হওয়া এসব পণ্যের মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৬৪ হাজার ৬২৫ টাকা।
বিজিবি জানায়, অভিযানে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধার করা ভারতীয় পণ্যগুলো নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
This website uses cookies.