Header Premium (728×90)

Categories: সারাদেশ

কক্সবাজারে প্রাইভেট কার থেকে ৮৯ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে মিনি বান্দরবান সড়কে এই অভিযান চালানো হয়। ইয়াবা পরিবহনের অভিযোগে মো. এরফান (৩০) নামের এক যুবককে আটক করার পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আটক এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি।

বিজিবি সূত্রে জানা গেছে, মিনি বান্দরবান সড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ওই প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির নিচে বিশেষ ও অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এই মাদক পাচারের ঘটনায় আটক এরফানের সঙ্গে আরও তিনজনকে পলাতক আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিরা হলেন—টেকনাফের সাবরাং সিকদার এলাকার মো. কাদের (৪৫) ও মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।

উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত গাড়ি ও মোবাইল ফোনসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.