সিরাজগঞ্জের যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে ফয়সাল (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার দুই দিন পর সোমবার বিকেলে যমুনা সেতুর উত্তর পাশের নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফয়সাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তবে নোয়াখালীর মাইজদী উপজেলার আন্তারচর গ্রামের লোকমান হোসেন মৃধার ছেলে ইঞ্জিন মিস্ত্রি মোরশেদ (২৫) এখনও নিখোঁজ রয়েছেন।
নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যারাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া এলাকায় যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। তীব্র স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরীফুল ইসলাম। ঘটনার সময় বাল্কহেডে পাঁচজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও ফয়সাল ও মোরশেদ পানিতে তলিয়ে যান。
দুর্ঘটনার পর থেকেই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তালুকদার জানান, সোমবার বিকেলে একজনের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ মোরশেদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের বিশেষ দল যমুনার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
This website uses cookies.