নওগাঁর মহাদেবপুরে ভুল চিকিৎসায় নাসিমা বেগম নামের এক নারীর মৃত্যুর ঘটনায় আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি তাৎক্ষণিকভাবে ওই হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক অংশ বন্ধের নির্দেশ দেন।
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি এবং যাবতীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা, চিকিৎসা নথিতে হিমোগ্লোবিনের দুই ধরনের ভিন্ন তথ্য এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না—তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
This website uses cookies.