Header Premium (728×90)

Categories: সারাদেশ

শান্তিগঞ্জে নৌকাবাইচ ঘিরে দুই গ্রামে উত্তেজনা, বন্ধের দাবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ও ধলমৈশা গ্রামের মধ্যে এই বিরোধ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের সংঘাত এড়াতে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এই লিখিত আবেদন জমা দেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ। আবেদনের অনুলিপি শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছেও পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা গ্রামের দক্ষিণে খাই হাওরে একটি বড় নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চলছে। ধলমৈশা গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসেন এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা। তবে ইউনিয়ন পরিষদকে কোনো প্রকার অবহিত না করেই এই আয়োজন করায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই আয়োজনের পক্ষে-বিপক্ষে বিভিন্ন পোস্ট ও অশালীন মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। ফেসবুকে একে অপরকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। নৌকাবাইচ বন্ধ করা না হলে গ্রাম দুটির মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

তবে নৌকাবাইচ আয়োজকদের পক্ষ থেকে সংঘাতের এই আশঙ্কা নাকচ করে দেওয়া হয়েছে। উদ্যোক্তা আবুল হোসেনের ভাই আলী হোসেন দাবি করেন, গত বছরও পাঁচটি গ্রামের সমন্বয়ে অত্যন্ত সফলভাবে নৌকাবাইচ আয়োজন করা হয়েছিল। সেখানে বীরগাঁও গ্রামের কোনো সংশ্লিষ্টতা ছিল না। গত বছরও একটি পক্ষ বিতর্ক তৈরির চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই আয়োজন শেষ হয়। এবারও পাঁচটি গ্রামের মানুষ এই আয়োজন সফল করতে কাজ করছেন। যারা বিতর্ক করছেন, সমস্যাটি কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা জানান, জেলা পর্যায়ের সভায় ব্যস্ত থাকায় লিখিত অভিযোগটি তিনি এখনো হাতে পাননি। তবে প্যানেল চেয়ারম্যান ফোনে বিষয়টি তাকে জানিয়েছেন এবং তাকে লিখিতভাবে অভিযোগ জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে শান্তিগঞ্জ থানার ওসির সঙ্গেও কথা হয়েছে।

ইউএনও আরও বলেন, প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শুনবে। যেকোনো উৎসবকে কেন্দ্র করে যদি এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তবে সেখানে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। তবে নৌকাবাইচ একটি ঐতিহ্যবাহী বিষয় হওয়ায় পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

25 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

42 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

49 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

52 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

55 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.