সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে এই কর্মসূচি পালন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।
মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক হলেন কালবেলার এস কে সাহেদ এবং দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার জুবাইর আহমেদ খান রোহান। মানববন্ধনে বক্তারা জানান, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর এই মামলা দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, এই মামলা সাংবাদিকদের হয়রানি এবং অনুসন্ধানী ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার একটি অপচেষ্টা।
সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি বলেন, বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের কারণে কোনো কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, তাই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ৭১ টেলিভিশনের সাংবাদিক মিলন পাটোয়ারী বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ অপসাংবাদিকতা বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হলে এতে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তাই বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
প্রেসক্লাব লালমনিরহাটের সদস্যসচিব তৌহিদুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টির বিভিন্ন অপচেষ্টা চলছে, যার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। সিনিয়র সাংবাদিক গোকুল রায়ও স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার এসব অপতৎপরতার বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মানববন্ধন থেকে মামলা প্রত্যাহার, সাংবাদিক হয়রানি বন্ধ এবং স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.