Header Premium (728×90)

Categories: সারাদেশ

কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ীসহ ২ জন গুরুতর আহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের ঘাঘর ব্রিজের পশ্চিম পাশে পল্লী উন্নয়ন একাডেমির পুরাতন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—তারাশি গ্রামের মৃত মান্নান মাস্টার মন্নুর ছেলে ও ঘাঘর বাজারের ওষুধ ব্যবসায়ী হাদিউজ্জামান নিলু (৪৮) এবং চিতলমারী উপজেলার আজিম শেখের ছেলে নাঈম শেখ (৩২)। নাঈম শেখ কোটালীপাড়া ইউসিবি ব্যাংকের ঘাঘর শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাঘর বাজারের কাজ শেষ করে হাদিউজ্জামান নিলু ও নাঈম শেখ মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। পথিমধ্যে তারা ঘাঘর ব্রিজের পশ্চিম পাশে পল্লী উন্নয়ন একাডেমির পুরাতন ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক গোপালগঞ্জ থেকে আসা ‘রাহবার পরিবহন’ (ঢাকা মেট্রো-৩৩-৯৬) নামের একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত হাদিউজ্জামান নিলুর পায়ে কনফার্ম ফ্র্যাকচার এবং নাঈম শেখের পায়ে ক্লোজ ফ্র্যাকচার হয়েছে। দুজনেরই জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

18 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

24 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

26 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

31 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

57 minutes ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

1 hour ago

This website uses cookies.