চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আধুনগর বাজারে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের ওই কারখানায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ। এসময় লোহাগাড়া থানার এএসআই মাহবুব সরওয়ারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে কারখানাটিতে কোনো অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল এবং তা উপজেলার বিভিন্ন দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করা হতো।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মো. আব্দুল মান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে উৎপাদিত আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ জানান, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কোনো খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…
খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…
This website uses cookies.