Header Premium (728×90)

Categories: সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে রহিদুল ইসলামের বসতবাড়ি পুড়ে ছাই

নাটোরের নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হলুদঘর গ্রামে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত রহিদুল ইসলাম ওই গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে রহিদুল ইসলামের টিনের ঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে হঠাৎ করেই ঘরটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটিসহ ভেতরে থাকা ব্যবহৃত আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জামান জানান, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

33 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

35 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

40 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

46 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

1 hour ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.