Header Premium (728×90)

Categories: সারাদেশ

শ্রীপুরে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে একই দিনে পৃথক দুটি স্থান থেকে অচেতন অবস্থায় দুই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গোসিংগা ও তেলিহাটি ইউনিয়ন থেকে তাঁদের উদ্ধার করা হয়। একই দিনে পৃথক স্থানে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোসিংগা ইউনিয়নের কর্ণপুর-খিলপাড়া সড়কের গজারি বনের পাশে এক অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য সুমনসহ কয়েকজন তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে, একই দিন তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকেও আরেক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তবে তাঁরা কীভাবে বা কী কারণে অচেতন হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও তেলিহাটি ইউনিয়নের মুলাইদ মাজম আলী মোড়সংলগ্ন বড়ই বাগানে একই ধরনের ঘটনায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। ফলে একের পর এক এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব ঘটনার পেছনে কোনো চক্রের হাত রয়েছে কি না বা কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করার বিষয়টি আমরা জেনেছি। তবে অন্য আরেকটি স্থান থেকে আরেকজনকে উদ্ধারের ঘটনাটি আমার জানা নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

37 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

39 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

44 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

49 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

1 hour ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.