Header Premium (728×90)

Categories: সারাদেশ

নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

দিনাজপুরের নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসব্যাপী এক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

উদ্বোধনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট প্রতিনিধিদের সঙ্গে নিয়ে উপজেলা চত্বর এবং এর আশপাশের বিভিন্ন সড়কের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

ইউএনও বিধান কান্তি হালদার জানান, ডেঙ্গু মশক নিধনের লক্ষ্যে উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। তিনি আরও বলেন, স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান, জনসংযোগস্থল এবং সংলগ্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়েজ ইমতিয়াজ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মিলন এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমানসহ সংশ্লিষ্টরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

1 hour ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

2 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

2 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

2 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

2 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

2 hours ago

This website uses cookies.