Header Premium (728×90)

Categories: সারাদেশ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল, পুলিশের নানা দাবি

শরীয়তপুরের পৃথক দুটি স্থানে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেলার নড়িয়া ও জাজিরা উপজেলায় এসব কর্মসূচি পালিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নড়িয়া উপজেলার ডগ্রি এলাকায় ঢাকা-শরীয়তপুর regional মহাসড়কে জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মহাসড়কে মিছিল করছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে মহাসড়কে ভ্যান, মোটরসাইকেল ও বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

একই দিন দুপুরে জাজিরা উপজেলার তালতলা এলাকাতেও আঞ্চলিক মহাসড়কে আরেকটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে সড়কের একাংশ দখল করে স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যান তারা। এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের সময় ‘শরীয়তপুর সুপার সার্ভিসের’ একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন সড়কে আটকে থাকতে দেখা গেছে। তবে দুটি মিছিলের কারণেই কতক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

এর আগে গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে জেলায় সংগঠনটির একাধিক মিছিলের ঘটনা প্রকাশ্যে এলো।

ডগ্রি এলাকায় মিছিলের বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথমে বলেন, “পালং থানা এলাকায় ছাত্রলীগের কোনো মিছিল অনুষ্ঠিত হয়নি। আমাদের পুলিশ সদস্যরা মাঠেই ছিল।” পরে তাকে মিছিলের ভিডিও দেখানো হলে তিনি বলেন, “জায়গাটি নড়িয়া থানার মধ্যে, ডগ্রি এলাকায়।”

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

অন্যদিকে জাজিরার তালতলা এলাকার মিছিলের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ। তিনি বলেন, “এ এলাকায় মিছিলের কোনো ঘটনা ঘটেনি। আমি নিজে ওই এলাকায় গিয়ে স্থানীয় অনেকের সঙ্গে কথা বলেছি ও জিজ্ঞাসাবাদ করেছি। তারা কেউই মিছিলের বিষয়ে কিছু জানেন না। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় কোনো মিছিল হয়নি।” সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যারা ওই এলাকার নাম উল্লেখ করে এসব তথ্য ছড়াচ্ছেন, তারা কীসের ভিত্তিতে ছড়াচ্ছেন, সেটি তারাই বলতে পারবেন।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

8 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

19 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

This website uses cookies.