পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাত্র দুই মাস আগে স্পেনে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৫)। নতুন দেশে কাজের অনুমতি পাওয়ার মাত্র দুই দিন পরেই মাদ্রিদের একটি সাইকেল গ্যারেজে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ হারান তিনি। শুক্রবার সকালে কফিনবন্দী হয়ে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
বিমানবন্দর থেকে মরদেহ সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়। বাদ জুমা উত্তরগাঁও উত্তরপাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলা এলাকার পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি সাইকেল গ্যারেজে আগুন লাগে। ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত আলিফ সেই সময় গ্যারেজের ভেতরে আটকা পড়েন। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসনালিতে মারাত্মক দাহজনিত ক্ষতি ও শ্বাসকষ্টে তিনি ঘটনাস্থলেই মারা যান। মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আলিফের মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো একটি বার্তা এখন পরিবারের কাছে হৃদয়বিদারক স্মৃতি হয়ে আছে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ ঘটনার পর ৪ সেপ্টেম্বর মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আইনি প্রক্রিয়া শেষে ১০ সেপ্টেম্বর টার্কিশ এয়ারলাইন্সের টিকে-১৩৬০ ফ্লাইটে মরদেহ ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয় এবং পরবর্তীতে টিকে-৭৪২ ফ্লাইটে তা বাংলাদেশে পৌঁছায়।
আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে আলিফ বিদেশ যাওয়ার সময় স্বজনদের কাছে যে হাসি মুখ রেখে গিয়েছিলেন, দুই মাস পর কফিনবন্দী হয়ে ফেরায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.