Header Premium (728×90)

Categories: সারাদেশ

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলবের প্রবাসী যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে। নিহত জামাল মিয়া মো. ছিডু মিয়া বেপারীর ছেলে। তিনি স্ত্রী মাজেদা বেগম এবং তিন সন্তান—বড় ছেলে বায়েজিদ (৮), মেজো মেয়ে সিনথিয়া (৩) এবং ছোট মেয়ে সামিরা আক্তার (২)-কে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে চার-পাঁচ বছর আগে জামাল মিয়া দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি কষ্টের উপার্জিত অর্থে একটি ভ্যারাইটি সুপারশপ দোকান গড়ে তোলেন এবং নিজেই একজন কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করছিলেন। ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে জামাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দোকানে থাকা অপর এক কর্মচারী গুরুতর আহত হন, যিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বামীর মৃত্যুতে নিহতের স্ত্রী মাজেদা বেগম পাগলপ্রায়। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী বলেন, আমার ছোট ছোট নাতিগুলো অল্প বয়সে এতিম হয়ে গেল। কি দুর্ভাগ্য আমাদের, ছেলের লাশটা ছুঁয়ে দেখার সুযোগও পেলাম না। বাবা হিসেবে এর চেয়ে কষ্ট আর দুর্ভাগ্য কি হতে পারে।

ছেলের মরদেহ দ্রুত বাংলাদেশে এনে নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করার জন্য তিনি বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স প্রবাসী কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

11 seconds ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

31 minutes ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

40 minutes ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

42 minutes ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

45 minutes ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

54 minutes ago

This website uses cookies.