মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে একটি আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজিত এই নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হুসেন। প্রভাষক মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুজ্জামান। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মারজান হোসেন, সানজিদা আক্তার ও আলী হাসান।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গানসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক নাজমা বানু, মাজহারুল ইসলাম, হেলাল খান, ইন্দ্রজিৎ রায়, জয়ন্ত কুমার দেব, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মালিক, প্রভাষক গোলাপ মিয়া, সুরজিত কুমার দেব, প্রদর্শক সমরেশ দাস, গায়েত্রী চক্রবর্তী, প্রভাষক মাহবুবুর রহমান, সাফায়েত উল্যা, মিঠন চক্রবর্তী, রিজন আহমদ, ফয়ছল আহমদ, উবিল মন্ডল, ইলোরা দাস মুন্নি, রেহানা আক্তার, উর্মি চৌধুরী, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, কলেজের কম্পিউটার অপারেটর তুফায়েল বেগসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.