জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি যদি ভোটের নেগোসিয়েশনের জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার চিন্তাভাবনা করে, তবে তা তাদের জন্যই হিতে বিপরীত হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এক্ষেত্রে কোনো সংকট তৈরি হলে তার দায়ভার সব দলের ওপরই পড়বে এবং ক্ষমতায় থাকা অবস্থায় সংকটের অগ্রভাগ বিএনপিকেই মোকাবেলা করতে হবে। যদি বিএনপি ও বিচারবিভাগ এই অপরাধগুলোর শাস্তি নিশ্চিত না করে, তবে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, বিএনপিকে এসব ঘটনার লাগাম টেনে ধরতে হবে। তিনি বর্তমান সরকারকে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। পাশাপাশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে সরকারিভাবে আইনগত সহায়তা প্রদানের দাবি জানান তিনি। বিগত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এমন ধারা চলতে থাকলে দলটি পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি আরও যোগ করেন, ২০২৪ সালে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ১৪০০ মানুষকে হত্যা করেছে। বর্তমানে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার, বাংলাদেশে তাদের পতন হয়েছে এবং ভারতে গিয়ে তারা দাফন হয়েছে। বিএনপিকে আলাদাভাবে ট্রিট করা হলেও তাদের অন্যায়ের প্রতিবাদ করতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের বিষয়ে সারজিস আলম বলেন, আমরা বিএনপিকে সহযোগিতা করতে চাই, কিন্তু উচ্চমূল্যে এসব কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও, তারা নিজেরা দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্যতায় পদায়ন করে অরাজকতা সৃষ্টি করছেন। লুটপাটের রাজনীতি করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিপির বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মশালা সংক্রান্ত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এবং যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জু। সভার শেষ পর্যায়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.