Header Premium (728×90)

Categories: সারাদেশ

ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে খ্রিষ্টান তরুণী

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও ভালোবাসার সূত্র ধরে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে এসেছেন অনন্যা (ছদ্মনাম) নামে এক খ্রিষ্টান তরুণী। বর্তমানে তিনি উপজেলার টুপিপাড়া গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া মুসলিম তরুণী তুলি (ছদ্মনাম)-এর বাড়িতে অবস্থান করছেন। দুই বছর ধরে চলা সম্পর্কের সূত্র ধরে মুঠোফোনে তারা বিয়ে করেছেন বলে দাবি করেছেন অনন্যা। এখন তারা একে অপরকে ছাড়া থাকতে চান না এবং একসঙ্গে সংসার করতে চান বলে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুরের দশম শ্রেণির ছাত্রী তুলি গত সপ্তাহে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পাঁচ দিন ধরে তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পাঁচ দিন পর পরিবারের লোকজন তুলিকে তার বাড়িতে ফিরিয়ে আনেন। এর কিছুদিন পর সোমবার রাতে মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে শ্রীপুরে ছুটে আসেন খ্রিষ্টান ধর্মের তরুণী অনন্যা।

অনন্যা জানান, তাদের মধ্যে গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা মুঠোফোনে বিয়েও করেছেন বলে দাবি করেন তিনি। বর্তমানে অনন্যা ও তুলি তুলির বাড়িতেই অবস্থান করছেন। দুই ভিন্ন ধর্মাবলম্বী তরুণীর এমন সম্পর্ক, মুঠোফোনে বিয়ে এবং একসঙ্গে সংসার করার সিদ্ধান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশীসহ দূর-দূরান্তের মানুষ তাদের দেখতে ওই বাড়িতে ভিড় করছেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনাও চলছে। এদিকে অনন্যার মাদারীপুরের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে। তবে এই ব্যতিক্রমী ও সংবেদনশীল ঘটনার পরবর্তী আইনি বা সামাজিক পদক্ষেপ কী হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…

4 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

11 minutes ago

মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…

14 minutes ago

গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…

22 minutes ago

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…

24 minutes ago

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…

31 minutes ago

This website uses cookies.