নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসার পদত্যাগকৃত অধ্যক্ষ মো. ওসমান গণির বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অশালীন আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর জমা দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে অধ্যক্ষ মো. ওসমান গণি মাদ্রাসার তহবিলের অর্থ আত্মসাৎ করেছেন। একই সাথে শিক্ষক ও কর্মচারীদের হয়রানি এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিয়ে প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরবর্তীতে ড. মো. তসলিম উদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসার নতুন মনোনীত সভাপতি বর্তমান সদস্যদের না জানিয়েই পদত্যাগ করা সাবেক অধ্যক্ষের নামে বেতন বিল তৈরির জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে চাপ ও হুমকি দিচ্ছেন। এ ধরনের অনৈতিক চাপের কারণে প্রতিষ্ঠানে উত্তেজনা ও অচলাবস্থা তৈরি হয়েছে, যা শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রমকেও ব্যাহত করছে।
অভিভাবক মো. আব্দুল মোতালিব মিয়াজিসহ স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত সাবেক অধ্যক্ষের বেতন-ভাতা ও সব ধরনের সুযোগ-সুবিধা স্থগিত রাখার এবং মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। তবে অভিযুক্ত মো. ওসমান গণির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করা হবে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.