চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের রবিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রবিবার শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়েছিল। খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা অসুস্থ বোধ করতে শুরু করে। পরিস্থিতি গুরুতর হওয়ায় ১১ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার জানিয়েছেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পেটব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ রয়েছে। তবে বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
ঘটনার পর খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অসুস্থ এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় হলেও খাবারের মান যাচাইয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নিম্নমানের খাবার সরবরাহ করা হলে সরকারের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক খাবার সরবরাহকারী বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম—গাক’-কে এক লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন। একই সাথে ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.