Header Premium (728×90)

Categories: সারাদেশ

সোনারগাঁয়ে মসজিদ কমিটির টাকার দ্বন্দ্বে গুলি ও হামলা, আহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বস্তল এলাকায় মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে কথা কাটাকাটির জেরে হোসেন আলী (৪০) নামের এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ সংক্রান্ত হিসাব নিয়ে মৃত জামাল উদ্দিনের ছেলে রুকনের সঙ্গে মৃত আঃ দাইয়ানের ছেলে হোসেন আলীর বাকবিতণ্ডা হয়।

ঘটনার ধারাবাহিকতায় বিকেলে রুকনসহ একদল সশস্ত্র সন্ত্রাসী হোসেন আলীর বাড়িতে প্রবেশ করে। হামলাকারীরা হোসেন আলীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। সন্ত্রাসীরা হোসেনের ঘরের দেয়ালে তিন রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

আহত হোসেনের বোন ইয়াসমিন জানিয়েছেন, হামলাকারীরা তার ভাইয়ের ওপর আক্রমণের পাশাপাশি বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা বাড়িতে থাকা নগদ কয়েক লক্ষ টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের এসআই সেলিম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানে হামলা ও ভাঙচুরের আলামত পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

9 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

This website uses cookies.