জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বরগুনা সদর থানা পুলিশ বসতঘরে চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। ঘটনার পর আদালতে দোষ স্বীকার করায় ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ। তিনি জানান, ঘটনাটি ঘটেছে বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরধুপতি এলাকায়। ওই এলাকায় মো. রুহুল আমিন আকনের বসতঘরে চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই বরগুনা সদর থানার এসআই (নিরস্ত্র) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সামারি ট্রায়ালের মাধ্যমে দণ্ডবিধির ৪৫৪ ধারায় তাকে এই সাজা প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
বরগুনা সদর থানার ওসি মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দু সম্প্রদায়ের নারীরা। বুধবার দেবী দুর্গার বিদায়ের দিনে…
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর…
সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।…
প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত…
কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী…
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও…
This website uses cookies.