Header Premium (728×90)

Categories: সারাদেশ

পীরগঞ্জে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো ফুটপাত

রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে জনসাধারণের চলাচলের পথ সুগম করতে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে সদরের বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন দোকানঘর ও অস্থায়ী স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং কিছু স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুটপাত দখল করে থাকা এসব দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এর আগে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে লিখিতভাবে জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় বুধবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এই অভিযানের ফলে উপজেলা সদরের ফুটপাতগুলো দীর্ঘ দিন পর পথচারীদের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে। প্রশাসনের এমন জনকল্যাণমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পথচারী ও সচেতন নাগরিকরা।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে জানান, জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। তিনি আরও সতর্ক করে বলেন, ফুটপাত দখল করে নতুন করে কোনো স্থাপনা গড়ে তোলার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

18 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

24 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

27 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

32 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

58 minutes ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

1 hour ago

This website uses cookies.