Header Premium (728×90)

Categories: সারাদেশ

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ জনের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ

নাটোরের সিংড়ায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই কর্মসূচির অধীনে মোট আটজন সুবিধাভোগীর হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।

বুধবার দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে এই সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু এবং সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু জানান, মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত এই আটজনের মাঝে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ধাপে ধাপে আইএমএফ-বিশ্বব্যাংকের শর্ত পূরণ করবে সরকার: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রাপ্তির শর্তে উল্লেখিত সংস্কারগুলো বিএনপি নেতৃত্বাধীন সরকার ধাপে…

2 minutes ago

যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহ ও বাণিজ্য ব্যাহত হওয়ায় ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও…

22 minutes ago

সোমেশ্বরী নদীতে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

শেরপুরের শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ওপর সেতুর অভাবে বালিজুরি গ্রামের ১৫ হাজার মানুষ প্রতিদিন বাঁশের…

31 minutes ago

ইজারা বাতিল না হলে ১৯ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে অনশনের হুমকি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিল…

35 minutes ago

সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে ৬১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, যার…

42 minutes ago

চুয়েটে ২০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য, অসুস্থতায় মধ্যরাতে ডাকলেন অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য শেখ শরীফুল আলমসহ বেশ কয়েকজন ২০…

1 hour ago

This website uses cookies.