ঝালকাঠি জেলায় মোট ৫৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১২৫টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে চলছে প্রশাসনিক কার্যক্রম ও নিয়মিত পাঠদান। এই সংকট শুধু প্রধান শিক্ষকের পদেই সীমাবদ্ধ নয়; জেলার বিভিন্ন বিদ্যালয়ে ২৮৭টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।
শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সমন্বয়, শিক্ষার্থীদের শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত শিক্ষকদের ওপর অতিরিক্ত প্রশাসনিক চাপ থাকায় শ্রেণিকক্ষে পাঠদানেও প্রয়োজনীয় মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব বিদ্যালয়ে একই সঙ্গে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য, সেখানে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।
ঝালকাঠি সদর উপজেলার ৯১ নম্বর বেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, গত দুই বছর ধরে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। চারজন শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের সব কার্যক্রম সামলাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। একইভাবে, কাঁঠালিয়া উপজেলার ৪৪ নম্বর কাঁঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান জানান, দেড় বছর ধরে তিনি দায়িত্ব পালন করলেও সহকারী শিক্ষকের বেতন-ভাতাই পাচ্ছেন, অথচ ৩০১ জন শিক্ষার্থীর প্রশাসনিক দায়িত্ব সামলাতে তাকে প্রচণ্ড চাপের মুখে থাকতে হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক ও টিআইবির সনাক সদস্য ইসমাঈল মুসাফির বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষ ও পর্যাপ্ত শিক্ষক। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমানো এবং শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের ওপর জোর দেন।
ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার জানান, প্রধান শিক্ষকের শূন্য পদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সরকারি পর্যায়ে নিয়োগ কার্যক্রম শুরু হলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের মতে, দ্রুত এই শূন্য পদগুলো পূরণ না করা হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.