Header Premium (728×90)

Categories: সারাদেশ

আখের দাম বাড়ায় সুদিন ফিরছে ঝিনাইদহের আখচাষে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপন মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মিলের প্রধান গেট এলাকার পুকুরিয়া মাঠে এই রোপন মৌসুমের সূচনা উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষিদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করে মিলের কৃষি বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মোঃ খলিল। তিনি দেশের ৯টি সুগার মিল এলাকায় একযোগে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মণ্ডল, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং আখচাষি মাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬-২৭ রোপন মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী মাড়াই মৌসুমের জন্য বর্তমানে মিল এলাকায় ৪ হাজার ১০ একর জমিতে আখ দণ্ডায়মান রয়েছে, যা দিয়ে প্রায় দুই মাস মিল সচল রাখা সম্ভব হবে।

আখ চাষে কৃষকদের আগ্রহ ফেরাতে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য প্রতি মণ আখের দাম নির্ধারণ করা হয়েছে ২৬০.৪০ টাকা, যা গত মৌসুমে ছিল ২৫০ টাকা। মিল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত মৌসুমের মতো এবারও আখ সরবরাহ করার সাথে সাথেই চাষিদের পাওনা পরিশোধ করা হবে। বিগত বছরগুলোতে লাভজনক ফসল চাষের কারণে আখ চাষ কিছুটা কমে গেলেও, পর্যায়ক্রমে দাম বাড়ায় কৃষকরা আবার এই চাষে ফিরছেন বলে কর্তৃপক্ষ ও চাষিরা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

4 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

10 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

12 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

17 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

43 minutes ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

52 minutes ago

This website uses cookies.