সামাজিক যোগাযোগমাধ্যমে বাইকে দুই যুবকের মাঝে এক অচেতন তরুণীকে পরিবহনের ভাইরাল ভিডিও এবং তা ঘিরে সৃষ্ট নানামুখী ধোঁয়াশা ও গুজবের অবসান ঘটিয়েছেন আলোচিত সেই তরুণী। শনিবার (২৯ আগস্ট) দুপুরে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় সশরীরে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
সাক্ষাৎকারে ওই তরুণী জানান, কেউ তাকে জোরপূর্বক বা অচেতন করেননি। পারিবারিক অশান্তি ও মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে তিনি নিজ ইচ্ছাতেই উত্তরার জসিমউদ্দীন এলাকার ‘কিচেন হাউস’ নামের একটি বারে যান এবং অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ বোধ করায় তিনি পরিচিতকে ফোন করে সাহায্য চান, যিনি পরে মোটরসাইকেলে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। পারিবারিক বিষণ্নতা থেকে বারে যাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, মদ্যপানে অভ্যস্ত না থাকায় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মোটরসাইকেল চালক এবং পেছনের অপর ব্যক্তি তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন।
ঘটনার জন্য কাউকে দায়ী না করে তিনি এটিকে তার আবেগের বশে নেওয়া ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। বর্তমানে পুলিশি প্রক্রিয়া শেষে তিনি নিজের বাসায় ফিরেছেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘‘টঙ্গী পশ্চিম থানায় ওই তরুনী উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। পরে আইনগত প্রক্রিয়া শেষে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে।’’
উল্লেখ্য, গত ২৬ আগস্ট ভোর রাত ৩ টা ১৫ মিনিটের দিকে আব্দুল্লাহপুর হইতে টঙ্গী ফ্লাইওভার পর্যন্ত দুই যুবকের মাঝখানে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক চাঞ্চলের তৈরি হয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.