নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ থেকে ফিরে আসা নারীদের পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলে নারী অভিবাসী ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়ায় অবস্থিত ব্র্যাক অফিসের হলরুমে এই সভাটি আয়োজিত হয়।
নারী অভিবাসী ফোরামের সভাপতি খন্দকার আমিনা রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্র্যাকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রিজিওনাল কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন। এছাড়া ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার শাহিনা আক্তার এবং পর্যবেক্ষক সদস্য কাব্য মাহমুদ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বিদেশ ফেরত নারীদের বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বিদেশ ফেরত নারীরা নানা ধরণের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। এই নারীদের সুরক্ষা ও পুনর্বাসনে নারী অভিবাসী ফোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের লক্ষ্য হলো, নারীরা যাতে কোনোভাবেই প্রতারিত বা বিপথগামী না হন এবং তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
আলোচনায় স্থানীয় পর্যায়ে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেই সাথে ফোরামের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও আলোকপাত করা হয়। সভায় সদস্যদের আগামী ত্রৈমাসিক সভার আগে ক্ষতিগ্রস্ত নারী অভিবাসীদের তথ্য অবহিত করার পাশাপাশি নতুন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…
নিহত অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে বৃহস্পতিবার ভোরে তাদের…
বান্দরবান জেলার লামা উপজেলার তিন স্কুলছাত্রী নিখোঁজের ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা নিট…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে…
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে…
This website uses cookies.