হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মালামাল ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, একটি ডাম্প ট্রাকে করে ভারতীয় অবৈধ পণ্য পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিছড়া চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় ৫৫ বিজিবির একটি দল। ভোরে চোরাকারবারিরা ওই এলাকায় এসে বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় ট্রাকের ভেতরে বালুর নিচে অভিনব উপায়ে বস্তাবন্দি করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ মালামাল বহনে ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ ডাম্প ট্রাকটি উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব মালামাল ও ট্রাকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরী মাহিমার মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতাল কর্মীদের…
ঢাকার মিরপুরে এক শিশুকে বেল্ট দিয়ে নির্দয়ভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত…
বাংলাদেশে আগামী ২০৫০ সালের মধ্যে প্রবীণ জনসংখ্যা ৫ কোটিতে পৌঁছানোর প্রক্ষেপণের মধ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেওয়া…
পিরোজপুরে ‘ন্যায়বিচার নিশ্চিত হোক, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান হোক’ স্লোগানকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত…
দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়, এমনকি বারান্দা ও সিঁড়িতেও…
This website uses cookies.