Header Premium (728×90)

Categories: সারাদেশ

বগুড়ায় বদিউজ্জামান হত্যা মামলায় প্রতিবেশী খয়বরের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ার শিবগঞ্জে ২০১১ সালের বহুল আলোচিত বদিউজ্জামান শেখ হত্যা মামলায় প্রতিবেশী খয়বর আলী শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দোষী সাব্যস্ত হওয়া এই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।

আদালত জরিমানার অর্থ আদায়ে ফৌজদারি কার্যবিধির ৩৮৬(১) ধারায় পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রায়ের একটি অনুলিপি বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ১২ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের গোকর্ন (চান্দাইর) গ্রামে শিশুদের মধ্যে কথা-কাটাকাটি হয়। সে সময় ওই বিরোধ মেটাতে এগিয়ে যান প্রতিবেশী বদিউজ্জামান শেখ। একপর্যায়ে প্রতিবেশী মৃত মহির উদ্দিনের ছেলে খয়বর আলী শেখ লোহার রড দিয়ে বদিউজ্জামানের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আহত বদিউজ্জামানকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনার পর নিহতের ছেলে সামছুল আলম শেখ বাদী হয়ে খয়বর আলী শেখকে একমাত্র আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট রাব্বি রাশেদ রেজভী মিঠু এবং আসামিপক্ষে মামলাটি লড়েন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ক্যানিজিয়ার উপস্থিতিতে ডিআইএসসিএল চ্যাম্পিয়ন নৌবাহিনী কলেজ

ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে আয়োজিত ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর ফাইনালে…

5 minutes ago

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে চায় ভারত

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। মঙ্গলবার…

8 minutes ago

রাজধানীতে চিকিৎসকের ওপর হামলা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের…

9 minutes ago

গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: মীর শাহে আলম

গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

10 minutes ago

কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে মারধর ও বাড়ি ভাঙচুর, অভিযুক্ত কৃষক দল নেতা

লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ওমান প্রবাসীর স্ত্রীকে মারধর এবং বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ…

22 minutes ago

সৈয়দপুরে অস্বাস্থ্যকর চিপস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও নিষিদ্ধ রং ব্যবহারের দায়ে মেসার্স নাওয়াজ হাসকিং মিলসের…

39 minutes ago

This website uses cookies.