ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে ‘ইফাদ পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এই রোমাঞ্চকর ফাইনালে বিআইটি স্কুলকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নৌবাহিনী কলেজ, ঢাকা। ফাইনাল ম্যাচটির মূল আকর্ষণ ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া।
তরুণ প্রজন্মকে ডিজিটাল স্ক্রিন থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ঢাকার ৩৬টি নামকরা স্কুল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমের প্রশংসা করেন ক্লদিও ক্যানিজিয়া। তিনি তরুণ খেলোয়াড়দের উদ্দেশে বলেন, যথাযথ প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা এবং মানসিক শক্তি নিশ্চিত করা গেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ফুটবলারদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তাঁর এই অনুপ্রেরণামূলক বক্তব্য মাঠে উপস্থিত তরুণদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করে।
অনুষ্ঠানে ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আরিফ জামান বলেন, তরুণদের মাঠমুখী করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফুটবল শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও কঠিন পরিস্থিতি মোকাবিলার কৌশল শেখায়। এ সময় তিনি অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানকেও তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান।
উৎসবে মুখরিত এই সমাপনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ ছাড়া ইফাদ গ্রুপ, ফোর্টিস এফসি ও স্পোর্টাম্যাজিকার প্রতিনিধিরাসহ অংশগ্রহণকারী দলের শিক্ষক, অভিভাবক ও ফুটবলপ্রেমীরা সেখানে উপস্থিত ছিলেন।
আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। এই সমাবর্তনে অংশ…
ইউক্রেনজুড়ে রাশিয়া পরিচালিত ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৫ শিশুসহ অন্তত ৩২ জন নিহত ও…
ফ্রান্সের বর্তমান অস্থিরতাকে ডনাল্ড ট্রাম্প অভিবাসন ও ধর্মের সঙ্গে যুক্ত করলেও মাঠের বাস্তবতা বলছে, এর…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি, বিরল খনিজ রপ্তানি…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রাজধানী থেকে ৫২৮ জনকে গ্রেপ্তার করা…
গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন…
This website uses cookies.