Header Premium (728×90)

Categories: সারাদেশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে সুগন্ধা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে বর্ণাঢ্য এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। সদর উপজেলার ৯টি ইউনিয়ন থেকে মোট ৯টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতাটি লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে মিনিপার্ক সংলগ্ন সুগন্ধা নদীর সীমানায় এসে শেষ হয়। এতে মাহবুব সিকদারের নেতৃত্বে ‘ধানসিড়ি গ্রুপ’ প্রথম স্থান অর্জন করে। এছাড়া চান মিয়া হাওলাদারের নেতৃত্বে ‘গাবখান গ্রুপ’ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বে ‘জাঙ্গালিয়া গ্রুপ’ তৃতীয় স্থান লাভ করে।

নৌকা বাইচ চলাকালীন অংশগ্রহণকারী প্রতিযোগী ও দর্শকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের পৃথক দল সুগন্ধা নদীতে সার্বক্ষণিক টহলে নিয়োজিত ছিল।

প্রতিযোগিতা শেষে মিনিপার্কে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নিয়মে নতুন নির্দেশনা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন…

12 minutes ago

সিসিটিভি ফুটেজ চেয়ে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকদের পথ আগলে ধরলেন ছাত্রনেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী হেনস্তার ঘটনা তদন্ত করতে আসা কমিটির সদস্যদের সিসিটিভি…

27 minutes ago

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচ শতাধিক আলেমের বিশেষ আলোচনা সভা

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাঁচ শতাধিক আলেমের অংশগ্রহণে বিশেষ…

39 minutes ago

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে হামলা: ২০০ জনের বিরুদ্ধে মামলা

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগের ফল নিয়ে অসন্তোষের জেরে ইউএনও কার্যালয়ে হামলা, ভাঙচুর…

45 minutes ago

ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সম্মান জানানো হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে…

48 minutes ago

জনরায় উপেক্ষা করে সরকার টিকে থাকতে পারে না: খেলাফত মজলিস

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত এক গণসমাবেশে খেলাফত মজলিসের নেতারা গণতান্ত্রিক অধিকার…

51 minutes ago

This website uses cookies.