নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে চিপস উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়া-হিন্দুপাড়া এলাকায় মেসার্স নাওয়াজ হাসকিং মিলসের চাতালের ভেতরে অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে কারখানাটিতে চিপস তৈরিতে নিষিদ্ধ রং ব্যবহারের অকাট্য প্রমাণ পাওয়া যায়। এছাড়া ভালো চিপসের সঙ্গে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস মিশিয়ে রাখা, খোলা পরিবেশে চিপস শুকানো এবং পশুখাদ্যের পাশে চিপস সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক নাসিম, যিনি স্থানীয়ভাবে ‘চিপস গুড্ডু’ নামে পরিচিত, তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। তিনি ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নীলফামারী জেলা কর্মকর্তা মো. সিহাব উদ্দিন, সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি কমানো ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মো. সিহাব উদ্দিন জানান, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.