Header Premium (728×90)

Categories: সারাদেশ

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

গাজীপুর সাফারি পার্কে দুটি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এই দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে একটি হাতি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে এবং অন্যটি অন্য একটি হাতির আঘাতে গুরুতর আহত হওয়ার পর মারা গেছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে একটি হাতির মৃত্যু হয়। এর পরদিন শুক্রবার (৭ আগস্ট) সকালে হাতিশালায় ‘রাজা বাহাদুর’ নামের আরেকটি হাতিকে মৃত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। মৃত হাতি দুটির দেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরেই সেগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।

মৃত রাজা বাহাদুরের বিষয়ে বিস্তারিত জানিয়ে পার্কের কর্মকর্তা বলেন, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা থাকা অবস্থায় ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর ৪ বছর বয়সী ‘জয়িতা’ নামের অপর একটি হাতি হামলা চালায়। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। ঘটনার পর ক্রেন দিয়ে হাতিটিকে তুলে বালির ওপর রাখা হয়েছিল। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত তত্ত্বাবধানে চিকিৎসা চললেও সব চেষ্টা ব্যর্থ করে গত ৭ আগস্ট সকালে হাতিটি মারা যায়।

উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে ৯ বছর বয়সী রাজা বাহাদুরকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: ডিএমপির তালিকায় ১২৮০ জনের নাম

রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা। ঢাকা মহানগর পুলিশের তালিকায় ১২৮০ জন চিহ্নিত চাঁদাবাজের নাম উঠে…

1 minute ago

মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয়…

10 minutes ago

রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর একটি ব্যাগে বিপুল পরিমাণ ককটেল থাকতে পারে সন্দেহে এলাকাটি ঘিরে…

16 minutes ago

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে

বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতকে আধুনিকীকরণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ১ হাজার ২৬১ কোটি টাকার…

19 minutes ago

বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন

দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজার ব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা অপরিহার্য, কোনো ধরনের সিন্ডিকেট নয়। ব্যবসা-বাণিজ্যে…

23 minutes ago

বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা

টিকটকে আসক্ত ও বিটিএস ব্যান্ডের ভক্ত পাবনার তিন কিশোরী অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে…

2 hours ago

This website uses cookies.