Header Premium (728×90)

Categories: সারাদেশ

বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন

দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজার ব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা অপরিহার্য, কোনো ধরনের সিন্ডিকেট নয়। ব্যবসা-বাণিজ্যে সিন্ডিকেট, মনোপলি বা কৃত্রিম সংকট প্রতিরোধে প্রতিযোগিতা আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। সোমবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলে ‘প্রতিযোগিতা আইন ২০১২ ও এর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডাদের দায়িত্ব এবং ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, এ লক্ষ্যে ব্যবসায়ী ও অংশীজনদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। তিনি বলেন, টাঙ্গাইলের ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বাজারে কোনো ধরনের অসাধু প্রতিযোগিতা যাতে তৈরি না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জেলা প্রশাসক ব্যবসায়ী নেতৃবৃন্দকে আইন মেনে সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইসতিদার আলম, কমিশনের সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা।

মুক্ত আলোচনা পর্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বর্তমান চিত্র, বাজার মনিটরিং এবং প্রতিযোগিতা আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা বাজারে সুস্থ ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিয়মিত তদারকির ওপর জোর দেন। মতবিনিময় সভায় জেলা শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অংশীজনরা অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শিশুর অন্ধত্ব প্রতিরোধে আরওপি স্ক্রিনিং ও সচেতনতার আহ্বান

অপরিণত নবজাতকদের রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) জনিত অন্ধত্ব এড়াতে সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসার ওপর…

5 minutes ago

‘সোলজার’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াচ্ছেন চিত্রনায়িকা ঐশী

নতুন সিনেমা 'সোলজার'-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর…

21 minutes ago

কেবিনে থাকলে বেঁচে ফিরতাম না: হরমুজে হামলার বর্ণনা বাংলাদেশি নাবিকের

হরমুজ প্রণালিতে এমভি কেপ দাও জাহাজে হামলার ঘটনার বর্ণনা দিলেন বাংলাদেশি প্রধান প্রকৌশলী মো. আমান…

28 minutes ago

রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: ডিএমপির তালিকায় ১২৮০ জনের নাম

রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা। ঢাকা মহানগর পুলিশের তালিকায় ১২৮০ জন চিহ্নিত চাঁদাবাজের নাম উঠে…

29 minutes ago

মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয়…

38 minutes ago

রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর একটি ব্যাগে বিপুল পরিমাণ ককটেল থাকতে পারে সন্দেহে এলাকাটি ঘিরে…

44 minutes ago

This website uses cookies.