Header Premium (728×90)

রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)। সোমবার সন্ধ্যার পর কবরস্থানের ভেতর একটি ব্যাগে বিপুল পরিমাণ ককটেল থাকতে পারে সন্দেহে এসআরবি-২ এর একটি বিশেষ টিম সেখানে অভিযান চালাচ্ছে। বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটির ভেতরে ঠিক কী আছে, তা যাচাই-বাছাই করছে।

এর আগে সোমবার বিকাল থেকে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘিরে রাখে এসআরবি’র সদস্যরা। সেখানে অভিযান চালিয়ে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরক উদ্ধারের পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয় এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে চলমান অভিযান প্রসঙ্গে এসআরবি’র স্কোয়াড্রন লিডার নিফাজ গণমাধ্যমকে বলেন, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের ভেতর বেশ কিছু বোমা পাওয়া গেছে। সেখানে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে পুরো এলাকায় তল্লাশি চলছে।

তবে, উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ: রোসাটম

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি…

27 seconds ago

লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠনে এমপির নির্দেশ, সাংবাদিক মহলে বিতর্ক

কুমিল্লার লাকসাম উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের নির্দেশনার…

24 minutes ago

শিশুর অন্ধত্ব প্রতিরোধে আরওপি স্ক্রিনিং ও সচেতনতার আহ্বান

অপরিণত নবজাতকদের রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) জনিত অন্ধত্ব এড়াতে সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসার ওপর…

31 minutes ago

‘সোলজার’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াচ্ছেন চিত্রনায়িকা ঐশী

নতুন সিনেমা 'সোলজার'-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর…

46 minutes ago

কেবিনে থাকলে বেঁচে ফিরতাম না: হরমুজে হামলার বর্ণনা বাংলাদেশি নাবিকের

হরমুজ প্রণালিতে এমভি কেপ দাও জাহাজে হামলার ঘটনার বর্ণনা দিলেন বাংলাদেশি প্রধান প্রকৌশলী মো. আমান…

53 minutes ago

রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: ডিএমপির তালিকায় ১২৮০ জনের নাম

রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা। ঢাকা মহানগর পুলিশের তালিকায় ১২৮০ জন চিহ্নিত চাঁদাবাজের নাম উঠে…

54 minutes ago

This website uses cookies.