সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ জাবেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে দিরাই পৌরসভার আখড়া পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়। আটক জাবেদ মিয়া দিরাই পৌর এলাকার চণ্ডীপুর গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদ পাওয়ার পর দিরাই থানা পুলিশের একটি চৌকস দল আখড়া পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন জাবেদ মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক জাবেদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেছেন, বর্তমান সরকারকে মনে হয় ভূতে ধরেছে।…
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ক্রমাগত গরু চুরির ঘটনা রোধে সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে রাত…
এলিয়াস কানেত্তির সাহিত্যিক মানদণ্ড, ক্ষমতার বিরুদ্ধে তাঁর নৈতিক অবস্থান এবং ফ্রান্ৎস কাফকার চিঠির মাধ্যমে তাঁর…
চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ ও…
রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৯ জনকে কারাগারে পাঠানো হলেও…
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতির সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই…
This website uses cookies.