Header Premium (728×90)

Categories: সারাদেশ

২৯ বছর ধরে কমিটি নেই, দুর্ভোগে জর্জরিত দক্ষিণ আইচা বাজার

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সদর বাজারে দীর্ঘ ২৯ বছর ধরে কোনো পরিচালনা কমিটি নেই। অভিভাবকহীন এই বাজারের সার্বিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে। ড্রেনেজ সমস্যা, অস্বাস্থ্যকর পরিবেশ, ফুটপাত দখল আর তীব্র যানজটের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ব্যবসায়ীদের উদ্যোগে সর্বশেষ দক্ষিণ আইচা থানা বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু কয়েক বছরের মাথায় সেই কমিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর দীর্ঘ ২৯ বছরেও নতুন কোনো কমিটি গঠন করা সম্ভব হয়নি। একটি সমন্বিত ও কার্যকর বাজার কমিটির অভাবে বাজারের কোনো সমস্যা সমাধানেই উদ্যোগ নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। বর্তমানে বাজারের জিরো পয়েন্ট থেকে পুরাতন বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন। তিনি অভিযোগ করেন, আগে ড্রেনটি দুই ফুট প্রশস্ত থাকলেও পরবর্তীতে নিম্নমানের কাজের মাধ্যমে তা এক ফুটে নামিয়ে আনা হয়। বর্তমানে ড্রেনে কোনো ঢাকনা না থাকায় ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। তিনি অন্তত তিন ফুট প্রশস্ত ও টেকসই নতুন ড্রেন নির্মাণের দাবি জানান। এদিকে বাজারের জরাজীর্ণ মাছের আড়ত ও বিক্রয়স্থলে হাঁটুসমান কাদা জমে আছে। পচা নাড়িভুঁড়ি ও বর্জ্যের দুর্গন্ধে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।

মাছ বাজারকে স্বাস্থ্যসম্মত করতে দুই পাশে অন্তত ৫০ মিটার ড্রেন ও একটি আধুনিক টলঘর নির্মাণের তাগিদ দিয়েছেন স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ডাক্তার হাসনাইন। একই সঙ্গে বাজারে আগত মানুষের সুবিধার্থে পাবলিক টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য কয়েকটি গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। অন্যদিকে, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি নীরব মিয়াও ৫০০ মিটার দীর্ঘ ড্রেনটির বেহাল দশার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান।

বাজারের আরেকটি বড় সমস্যা হলো অবৈধ দখল ও যানজট। বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত মূল সড়কের দুই পাশ দখল করে গড়ে উঠেছে স্থায়ী-অস্থায়ী দোকানপাট। ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। এছাড়া রিকশা ও বোরাকসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করার কারণে দিনভর যানজট লেগে থাকে। হাওলাদার মেডিকেলের মালিক মিজান জানান, বাসস্ট্যান্ড এলাকায় বোরাকের জন্য তিনটি এবং বাসের জন্য একটি স্ট্যান্ড ব্যবহৃত হচ্ছে। একই জায়গায় একাধিক স্ট্যান্ড থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তিনি সরকারি খাস জমিতে একটি গোলচত্বর নির্মাণ করে স্থায়ীভাবে যানজট নিরসনে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

এই দীর্ঘমেয়াদি দুর্ভোগ থেকে মুক্তি পেতে দক্ষিণ আইচা বাজার পরিচালনা কমিটি পুনর্গঠনে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা সবার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয়

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…

38 minutes ago

চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…

43 minutes ago

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…

52 minutes ago

শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…

1 hour ago

জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…

1 hour ago

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…

1 hour ago

This website uses cookies.